প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না। শুক্রবার নরসিংদীতে দুই ছাত্র নেতাকে কমান্ড কায়দায়, সম্পূর্ণ আইন-কানুনকে ভঙ্গ করে গ্রেপ্তার করেছে। বারবার বলে তলে তলে সব হয়ে গেছে। কেনো বলেন? আসলে কিছুই হয় নাই।
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
- জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের সেমিনার
- * * * *
বাংলাদেশ
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা গণঅনশন ফলের রস খেয়ে ভাঙলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুষ্টিয়ায় অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে শান্তি সমাবেশ করেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, বিভিন্ন উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল নিয়ে আসেন।
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ বেলা ১১টা ৫ মিনিটে নয়াপল্টনে এ কর্মসূচি শুরু হয়।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে নোটাবেঁকী বন অফিস সংলগ্ন রায়মঙ্গল নদীতে অবৈধভাবে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশনের সদস্যরা।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গুদনাইল এলাকার শারমিন স্টিল মিলে গ্যাস লাইনের মিটার বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় মৃত্যু হয়েছে।
দুঃখজনকভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূল বাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রামের হালিশহর-পতেঙ্গা এলাকায় জোয়ারের পানির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বন্দর ইপিজেড ও পতেঙ্গা উন্নয়ন পরিষদ নামের একটি সামাজিক সংগঠন।
বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর নামের পুলিশের এসআই দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।