বাংলাদেশ

বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব

বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

 

ধানমন্ডি এলাকা থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার

ধানমন্ডি এলাকা থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে দুটি এবং সিটি কলেজের পাশ থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

 

কীভাবে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, সংসদে আইনমন্ত্রীর ব্যাখ্যা

কীভাবে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, সংসদে আইনমন্ত্রীর ব্যাখ্যা

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

 

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্যকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়।

"মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"

"মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও তার দোসরদের বের করে আইনের মুখোমুখি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন

জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামী তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মা-বাবার চোখের মণি এবং সমাজের আশার আলো হিসেবে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

রাজশাহীর তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র মজলিসের প্রতিবাদ মিছিল

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র মজলিসের প্রতিবাদ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের একের পর এক সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর পূর্ব থানা শাখা।