বাংলাদেশ

বগুড়ায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছামিউল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত ঢাকা-রংপুর মহাসড়কে শিবগঞ্জের মুরাদপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব সহ ৫ আসামী গ্রেফতার

যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব সহ ৫ আসামী গ্রেফতার

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে যশোরের চাঞ্চ ল্যকর অপরাধী ২৫ মামলার আসামী, শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০)সহ বিভিন্ন ঘটনায় ৫জন মাদক, স্বর্ণ চোরাকারবারী ও স্বশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। 

সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত

সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত

সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রবীন নেতা মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষীপুর আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি : কৃষিমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি  দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করতে অস্থির ও পাগল হয়ে উঠেছে।

চাঁদপুরে ছেলে হত্যায় মা-সহ দুইজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন

চাঁদপুরে ছেলে হত্যায় মা-সহ দুইজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন

চাঁদপুরের হাইমচরে ভাড়াটিয়া লোকদের মাধ্যমে আপন ছেলে মো. আরিফ হোসেনকে (২৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মা খুকি বেগম (৪৩) ও আসামি মো. জয়নাল গাজী (২৪)কে মৃত্যুদণ্ড এবং সহযোগী দুই আসামি ইউছুফ মোল্লা (২৭) ও মাহবুব মোল্লা (২৬) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদির সমর্থন থাকবে : সৌদি মন্ত্রী

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদির সমর্থন থাকবে : সৌদি মন্ত্রী

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ বুধবার বলেছেন, তার দেশ বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদির মন্ত্রী এ কথা বলেন।

বাগেরহাটের মোল্লাহাটে কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন এর আওতায় ৬০ জন কৃষক/কৃষাণী'কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পার্বতীপুর জ্ঞানাঙ্কুর শিক্ষক মোফাজ্জল হোসেনের ইন্তেকাল

পার্বতীপুর জ্ঞানাঙ্কুর শিক্ষক মোফাজ্জল হোসেনের ইন্তেকাল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের প্রানকেন্দ্রে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বজনদের হামলা ও ভাঙচুরের অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

তারেকের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট হত্যাকাণ্ড:জয়

তারেকের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট হত্যাকাণ্ড:জয়

২১ আগস্টের ঘৃণ্য গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সরকার তাদের ভূমিকা ধামাচাপা দিতে সাজানো মামলায় ফাঁসানো দিনমজুর জজ মিয়ার সাক্ষ্য উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা

দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

গত এক সপ্তাহে যে ওয়ার্ডগুলোতে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডগুলোকে লাল চিহ্নিত এলাকা হিসেবে আমরা ঘোষণা করব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

৩০ দিনের মধ্যে বিয়ে না করলে চাকরি থাকবে না শিক্ষকের!

৩০ দিনের মধ্যে বিয়ে না করলে চাকরি থাকবে না শিক্ষকের!

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করতে এক সহকারী শিক্ষককে নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। ইতোমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

চিকিৎসা নিতে কাল সিঙ্গাপুর যাবেন মির্জা ফখরুল

চিকিৎসা নিতে কাল সিঙ্গাপুর যাবেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নিবেন। বিএনপি মহাসচিব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ইছগাঁও নামক স্থানে স্টিল ব্রিজের উত্তর পাশের বেইলী ব্রিজের অংশে ট্রাক ভর্তি সিমেন্ট সহ ২জন লোক নিহত হয়েছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার এক ঘন্টা চেষ্টা চালিয়ে লাশ গুলো উদ্ধার করে।

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা শিক্ষার্থী নিহত

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে মোহাম্মদ ইউসুফ নামের ১৮ বছর বয়সী একজন রোহিঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। আরসা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়েছে।