বাংলাদেশ

একদফা আদায়ে বিএনপির নতুন কর্মসূচি

একদফা আদায়ে বিএনপির নতুন কর্মসূচি

একদফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে আগামী ২৫ আগস্ট কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

নড়াইলে সংঘর্ষে আহত ২০

নড়াইলে সংঘর্ষে আহত ২০

নড়াইলের লোহাগড়া ও মাগুরার মহম্মদপুর উপজেলার সীমান্তবর্তী মশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নহাটা ইউনিয়নের মশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। মাদক বিক্রেতারা হচ্ছেন মালা বেগম (৩০) ৬ মাস, শাওন হাওলাদার (৩৫) ৩ মাস ও মো. ইব্রাহিম শেখ (৬০) ৩ মাস। 

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজধানীতে পৃথক অভিযান, জালনোটসহ আটক ৪

রাজধানীতে পৃথক অভিযান, জালনোটসহ আটক ৪

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক ও চক্রের আরও তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা সীমান্ত থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

চৌগাছা সীমান্ত থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী বড়আন্দুলিয়া গ্রাম থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুইজন হলেন যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৮) ও মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩৬)। 

আওয়ামী লীগ বন্ধুহীন নয়, কে নিষেধাজ্ঞা দিলো তা ভাবেন না শেখ হাসিনা

আওয়ামী লীগ বন্ধুহীন নয়, কে নিষেধাজ্ঞা দিলো তা ভাবেন না শেখ হাসিনা

দেশে ও বিদেশে আওয়ামী লীগ বন্ধুহীন নয়। ফলে কে কী নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে ভাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী, পরে চাইলেন ক্ষমা

মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী, পরে চাইলেন ক্ষমা

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। ফলে অন্যান্য সবার মতো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বিষয়টি নিয়ে বেশ সতর্ক। এ অবস্থায় একটি অনুষ্ঠানে গিয়ে মশার কামড়ের ভয়ে হঠাৎ বক্তব্য ভুলে যান অর্থমন্ত্রী। বক্তব্য শেষ করার পর ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার। এসময় ক্ষমা চেয়ে সেই বক্তব্য আবার দেন।

বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র : তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র। কারণ ২১ আগস্টের মতো এমন ভয়াবহ ঘটনাকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন যেখানে এটি দিবালোকের মতো স্পষ্ট যে, তারা এটি ঘটিয়েছে। 

যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই

যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সমকামী নাটক সাজিয়ে শিক্ষককে হত্যা,আটক ৩

সমকামী নাটক সাজিয়ে শিক্ষককে হত্যা,আটক ৩

সাভার পৌর এলাকার ভাটপাড়া এলাকায় এক শিক্ষককে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের যশোর, ঝিনাইদহ ও রংপুর এলাকায় র‌্যাবের যৌথ অভিযানে আটক করা হয়।