বার বার আশ্বাস দিয়েও বকেয়া টাকা পরিশোধ না করায় ২৫ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের চা শ্রমিকরা।
বাংলাদেশ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুকিলা আক্তার চৌধুরী (২২) নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সর্বগ্রাসী ফ্যাসিবাদী সরকার আমাদের গ্রাস করে ফেলেছে। তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় যেমন সফল রাজপথের আন্দোলনেও তেমনই সফল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনের দিবাস্বপ্ন দেখে লাভ নেই।
আগামীকাল জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
`মহিলা নেত্রীদের নিয়ে সাজগোজ করে বিদেশীদের কাছে গিয়ে বিএনপির কোনো লাভ হয়নি’- এমন বক্তব্য দেয়ায় ক্ষমা চাইতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের টিটু বাহিনীর প্রধান টিটুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গৃহবধূ ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে মানবপাচার ও জিম্মি করার অভিযোগে নেপালে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহায়তা করার দায়ে গ্রেপ্তার হয়েছেন নেপালের আরও দুই ব্যক্তি। গ্রেপ্তারকৃতরা ৮ বাংলাদেশি নাগরিককে জিম্মি করেছিল।
গাজীপুরে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়ে হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক।আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শারীরিক নানা জটিলতার কারণে গত ১০ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে ওই হাসপাতাল মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ায় যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম সীমান্তে বৃদ্ধির কারণের চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম বেড়েছে।