নওগাঁর মান্দা উপজেলার একটি বাগান থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে
বাংলাদেশ
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের কিলঘুসিতে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ছেলে আটক করেছে পুলিশ।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা।
কক্সবাজার পৌঁছেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।
রাজধানীর ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল (৩০)। সোহেলকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ জানান, ধোলাইপাড় এলাকায় যাত্রী ওঠানোর লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহেল।
নওগাঁর পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরহট্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
নাটোরে গোসলের ভিডিও দিয়ে ব্লাকমেইল করে টানা দুই বছর এক নারীকে ধর্ষণের অভিযোগে উজ্জল মৃধা (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সুন্দরবন খুলনা রেঞ্জে বানিয়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ১৪ জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। এসময় গহীন সুন্দরবনে মরজাত নদীর সংযোগস্থল থেকে ৬টি নৌকা, ৫টি অবৈধ জাল ও ৫ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাব গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীর হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়ায় ডাব গাছ পরিস্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নবীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের চান মনিপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
সাভারে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবর উপজেলার ধেরুয়া, কুরর্ণী ও শুভুল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। রাতে উপজেলার ৩নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটেছে।