মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি মাগুরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে জানা গেছে।
বাংলাদেশ
প্রায় আড়াই বছর আগে সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ দলইপাড়ার এলাকার একটি নির্জন বাগান থেকে উদ্ধার করা হয়েছিল শাহরিয়ার নামে এক কিশোর মরদেহ। ক্লু-লেস এই এই হত্যাকান্ডের নেপথ্যের কারণ খুঁজতে ঘাম ঝরাতে হয়েছে বিভিন্ন তদন্ত কর্মকর্তাকে।
নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছেন। সকালে উপজেলার ঢুষপাড়া ও উধনপাড়া মাঠে শেয়ালের আক্রমণের এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিজনেস ক্লাসের এক নারী যাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকী ওরফে বাবুকে বৃহস্পতিবার (২৭ জুলাই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে কার্যকর করা হয়েছে।
রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে শামসুল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেলে নীলক্ষেতের বাবুপুরা জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে ফাঁসি কার্যকর হবে অধ্যাপক ডক্টর তাহের হত্যা মামলার আসামি ড. মিয়া মহিউদ্দিনের।
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মাথাচাড়া দেবে : কলকাতা প্রেসক্লাবে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক অপশক্তি যেমন মাথাচাড়া দেবে, জঙ্গিবাদও মাথাচাড়া দিয়ে উঠবে।
আগামীকাল শুক্রবার ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আগামী ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
বাংলাদেশে বিরোধী দল বিএনপিকে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন।
বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে। বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হবার দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে সিভিল সোসাইটি গ্রুপগুলো ব্যাপকভাবে উদ্বিগ্ন।
উপজেলার লেখকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার থেকে দু' দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া (জিটি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশমান।