জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) নির্ধারণ করা হয়েছে। এদিকে, আওয়ামী লীগও ২৭ জুলাই য়ের (বৃহস্পতিবার) নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ
কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিরাজ সরকার (৪) ও সাদিয়া আফরিন মারিয়া (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার পৌর এলাকার ছোট আলমপুর দাস বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস (২৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ। তিনি রাজবাড়ীর স্বর্ণব্যবসায়ী।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেওয়ায় আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের চিন্তা করছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদ মর্যাদার এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই পুলিশ সদস্যের নাম মো. মোতালেব।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ হওয়ার কথা। তবে মহাসমাবেশ নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়েছে।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা এবং ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১লা আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।বুধবার সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘শান্তি সমাবেশের’ অনুমতি চেয়েছিলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ট্রেড ইউনিয়ন এবং শ্রম অধিকার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১২ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করা হয়েছে।
নাটোরের লালপুর থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তাদেরকে (বিএনপি) গোলাপবাগ মাঠ দেখতে বলেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে।