আগামী ২৮ জুলাই দেশের সব বিভাগীয় শহর এবং ৩০ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এছাড়া ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি।
বাংলাদেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সঙ্ঘাতের আশঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না।
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় বুয়েট শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার সময়ে চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
রাজধানীর কারওয়ান বাজারের মাছপট্টি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর।
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ঢাকার দোহারে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ লিটন মোড়ল (৫৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১০। লিটন পেশাদার সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
ছয় দিনের বিশেষ সফরে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। তার বাংলাদেশ সফরের ঠিক আগে ইইউর প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বরিশাল পুলিশ লাইনস মাঠে কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় আরেক অজ্ঞত (১৬) কিশোরকে কুপিয়ে হত্যা করেছে মো. সাজ্জাদ (১৫) নামের কিশোর। মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, বাংলাদেশ-ভারতের সে সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সহযেগিতায় হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ ও ভৈরব ব্রিজের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন।’
দেশের বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০।এয়ারক্রাফটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একইসঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করতে চায় দেশটি।