নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা ‘অভ্যন্তরীণ বিষয়ে’ হস্তক্ষেপ বলে মনে করে না যুক্তরাষ্ট্র।সোমবার (১০ জুলাই)) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং-এ বাংলাদেশী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ১৬ জুলাই থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ।
নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) আর নেই। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-২ এর একটি দল সোমবার রূপগঞ্জের বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
নাটোরে প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ আইস নামের মাদকসহ মো. আবু সালেহ ওরফে রিংকু (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পে শুধু রাতে নয়, এখন দিনেও চলছে অস্ত্রের ঝনঝনানি। উখিয়া-টেকনাফে ৩৪টি ক্যাম্পেই পরস্পরবিরোধী একাধিক রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্যাম্পগুলোর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বগুড়ার দুপচাচিয়া উপজেলায় জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরে ৬ মাস বয়সী শিশু জুনায়েদ হোসেনকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় অভিযুক্তকে আটক করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় চোর সন্দেহে মোহাম্মদ আরমান (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ভারতেও ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ নামে পরিচিত বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার আল-কায়েদার ইকরামুল হক।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশে নতুনহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি পাট ক্ষেত থেকে বুলবুল হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দেয়ার বিষয়ে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়।
গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের মুহাম্মদ রাশেদ খান।