বাংলাদেশ

হেলে পড়েছে বংশাল পুলিশ ফাঁড়ির  ভবন

হেলে পড়েছে বংশাল পুলিশ ফাঁড়ির ভবন

রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির (৩১ নম্বর ওয়ার্ড) দোতলা ভবনটি হেলে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় দক্ষিণ সিটির জরুরি পরিচালন কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে।

টেকনাফে  অপহরণের ৮ দিন পর পাহাড় থেকে দুই রোহিঙ্গা যুবক উদ্ধার

টেকনাফে অপহরণের ৮ দিন পর পাহাড় থেকে দুই রোহিঙ্গা যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ দিনের মাথায় রোহিঙ্গা দুই যুবককে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেরত থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।

কসবায় বাসের ধাক্কায় নিহত ১

কসবায় বাসের ধাক্কায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন। 

ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত

ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত

রাজধানীতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টার পর ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (১ জুলাই) পর্যন্ত এ বৃষ্টিপাত চলমান থাকবে এবং রোববার থেকে বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈশ্বরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ঈশ্বরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্র‏হ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো: নাঈম মিয়া (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

বিএনপি শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে : কাদের

বিএনপি শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে।

ওলামা লীগের নতুন কমিটি গঠণে অস্থিরতা

ওলামা লীগের নতুন কমিটি গঠণে অস্থিরতা

ওলামা লীগের একটি আংশিক কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কমিটি গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই রয়েছে।

ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

পবিত্র ঈদ-উল আজহার ছুটিতে এবারও খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে ছুটছেন পাহাড়ে।