বাংলাদেশ

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের মাধ্যমে।

নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়,গ্রেফতার ২

নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়,গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ডেকে নিয়ে তরুণীর সাথে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়  ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইলও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।  

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে নয়টি কক্ষ পুড়ে গেছে

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে নয়টি কক্ষ পুড়ে গেছে

গাজীপুরের কালিয়াকৈরে ফরহাদ মণ্ডল নামে এক ব্যক্তির বাসায় আগুনে পুড়ে নয়টি কক্ষ পড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চন্দরা পালনপাড়া এলাকায় রবিবার রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খুলনা ও বরিশাল সিটির ভোট শুরু

খুলনা ও বরিশাল সিটির ভোট শুরু

নতুন জনপ্রতিনিধি বেছে নিতে বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের ভোট দিচ্ছেন দুই নগরীর আট লাখের বেশি ভোটার। জাতীয় নির্বাচনের ছয় মাস আগে এ নির্বাচনে সবার নজর থাকবে ভোটের হারের দিকে।

অপহরণ বলে থানায় জিডি পরে জানা গেল, ঋণের চাপে আত্মগোপন

অপহরণ বলে থানায় জিডি পরে জানা গেল, ঋণের চাপে আত্মগোপন

গত ৬ই জুন রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ছিদ্দিক মিজি ওরফে সোহেলকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা কালার দোয়ালের ব্রিজ এলাকা থেকে তুলে নেওয়ার অভিযোগে তার পিতা বৃদ্ধ মোঃ হাশেম মিজি গত ৭ই জুন রাজবাড়ী থানায় জিডি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

শ্রমিককে মারধরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।  রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মবিরতি শুরু করছেন তারা।

খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট আজ

খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট আজ

শিল্প নগরী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট আজ। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও।

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র উপদেষ্টা আব্দুল হক সবুজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১১ জুন) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

খুলনায় সিটি নির্বাচনে বিজিবি মোতায়েন

খুলনায় সিটি নির্বাচনে বিজিবি মোতায়েন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করার পর প্রেমিক মাহবুব আলমের (২৫) বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছে তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় শনিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে মাহবুবের কলমাকান্দা সদরের চাঁনপুর বাসায় গিয়ে অবস্থান করে ওই তরুণী। 

‘কোনো দেশ সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি’-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কোনো দেশ সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি’-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিবার (১১ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দেশের কাছ থেকে সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব বা পরামর্শ পাননি।

কক্সবাজারে সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মৃত্যু

কক্সবাজারে সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার একটি সংরক্ষিত বনাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ জুন) ভোরের দিকে উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের খেশাহলা নামক স্থানে ঘটনাটি ঘটে।