সাভারে সড়ক অবরোধের সময় তৈরি পোশাক শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাংলাদেশ
ভিসা আবেদনে সময় হাজীদের যেসব হোটেলের ঠিকানা দিয়েছিল, সেখানে উঠায়নি অনেক এজেন্সি। শুধু তাই নয়, তাদের কোনো গাইড ছিল না। ফলে হাজীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এসব অভিযোগে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকার বাইরে মহানগরগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বুয়েটের শিক্ষক সুজিত কুমার বালা।
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১ টার দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নরসিংদীর রায়পুরায় চালের বস্তাভর্তি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মাসুদ মিয়া (৪২) নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের প্রচার মঙ্গলবার (২৩ মে) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে এবার নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাকা রাস্তা এলাকায় মুড়ির মোয়ার ভেতর লুকিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ইয়াবা।
চলতি হজ মৌসুমে সোমবার রাত পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৮৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১১ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৭৫৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৮ হাজার ৭০২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮৯৩ জন।
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।