১০ দফা দাবিতে ১২ দলীয় বিক্ষোভ আজ
বাংলাদেশ
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাছের সাথে ধাক্কা খেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।
শিশুকে ধর্ষণের অভিযোগে আকাশ নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুরের খানাসামায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেন।
চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-মো. ইসমাইল, মো. মাইনুদ্দিন ওরফে মাইন, মো. সাকিব, মো. ইয়াছিন আরাফাত এবং মো. রাসেল।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের ৬৪ নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর এলাকায়। আন্ডারপাসটির দৈর্ঘ্য হবে ১ দশমিক ৭ কিলোমিটার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল, রেলওয়ে, বিআরটি, এমআরটি স্টেশন ও হজ ক্যাম্পকে একসঙ্গে সংযুক্ত করতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ইঙ্গিত দিয়েছেন, আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়তে পারে। তবে সেটি সেটি কতটা বাড়তে বাড়ে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলেননি।
বঙ্গোপসাগরের জলসীমায় সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলাপাড়া উপজেলা মৎস্য প্রশাসন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে শনিবার (২০ মে) বাদ মাগরিব চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
চার দিনের কর্মসূচির প্রথম দিনে ৯ মহানগর ও ২৭ জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শুক্রবার দুপুর আড়াইটা থেকে এক কর্মসূচি পালন করবে দলটি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ১০ দফা দাবিতে যে আন্দোলন করছে সেটি আগামী দিনে কোন দিকে গড়ায় তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। বর্তমানে সভা সমাবেশ, পদযাত্রার মতো কর্মসূচী দিয়ে মাঠে থাকা বিএনপি নির্বাচনের আগে যে ‘গণ-আন্দোলন’ সৃষ্টি করতে চায়। কিন্তু সেটি কিভাবে হবে? এ নিয়ে রাজনীতিতে আলোচনা আছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ঠাকুর বাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গত বছর কুড়িগ্রামের রাজীবপুরে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ ‘জাহান্নামে’র ভালো জায়গায় স্থান করে দেয়।’