চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য দুই ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ
সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এই আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ আগস্টের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
হ-য-ব-র-ল রাজনীতির মাঠে সরকার এবং বিরোধী দলের সবাই ঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে সুদান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে বক্তব্য জানাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এক মাসের সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য উজবেকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার প্রতিটি বস্তি এবং মার্কেটে আগুন নেভাতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
২০২৩ সালের ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে’ ৩০ অনূর্ধ্ব ৩০ শীর্ষক এশিয়া ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ৭ বাংলাদেশী তরুণ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল মাহাবুব আলম।
পাবনার সাঁথিয়ায় দু’দলের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত ও মহিলাসহ আহত ১৩ হয়েছে। বৃহস্পতিবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেলান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান।
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে সমর্থন চেয়ে কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।ব্রিফিংয়ে অংশ নিতে দুই ডজন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক।
বাংলাদেশে থাকা রাষ্ট্রদূতদের সব ধরনের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো শিথিলতা দেখাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে গত বছরের তুলনায় এবছর লিচুর পরিমাণ অর্ধেকের কম। বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে লিচুর ফলনে।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আবারো পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।