রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব। টিপু গ্রেফতার এড়াতে প্রথমে ঢাকার বাইরে চলে যান এবং পরে দীর্ঘ সময় তাবলীগের চিল্লায় গিয়েছিলেন।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৯ বস্তা টাকা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ গোলাম রাব্বী (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৬ মে) অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হবে।
প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো মিয়ানমারের মংডু এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানকার পরিবেশ-পরিস্থিতি দেখে শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টায় তারা টেকনাফ জেটি ঘাটে ফেরে।
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।
শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা আঘাত হানতে পারে সরাসরি বাংলাদেশে। ১৩ মের পর থেকে ১৫ মের মধ্যে যেকোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা।
শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার বিষমুক্ত স্বদেশ বিনির্মাণের জন্যই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিরাজগঞ্জে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উল্লাপাড়াতে লাইনচ্যুত মালবাহী ট্রেনের দুটি বগির উদ্ধার কাজ শেষে রাত পৌনে ৯টার দিকে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ অঞ্চলের রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা স্টিল মিলে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার রাতে ঢাকা খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।