বাংলাদেশ

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে মৌমাছির কামড়ে আহত ২০

মেহেরপুরে মৌমাছির কামড়ে আহত ২০

মেহেরপুরে মৌমাছির কামড়ে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠ ও গোরস্থানে এক মৃত মহিলার যানাযার সময় এ ঘটনা ঘটে। 

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ। 

মিয়ানমারে রোহিঙ্গাদের নেয়ার পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলছেন বিশেষজ্ঞরা

মিয়ানমারে রোহিঙ্গাদের নেয়ার পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ২০ জনের একটি দল যে মিয়ানমারে যাচ্ছে, প্রত্যাবাসনের এ প্রচেষ্টাও শেষ অবধি ‘আইওয়াশ’ হতে পারে বলে আশঙ্কা করছেন শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞরা।

ধর্ষণের পর শিশুর মৃত্যু, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন

ধর্ষণের পর শিশুর মৃত্যু, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও ঘটনার প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর ঘটনায় লিটন মাতবর (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।  

ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি

ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি

ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ২ বছরে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি কাউন্সিলরসহ সকল কমিউনিটির সহযোগিতায় গাছগুলো লাগাতে চাই। গাছগুলো বেড়ে উঠার ক্ষেত্রে আমি নগরবাসীর সাহায্য চাই, মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ সবার সাহায্য চাই। 

গোবিন্দগঞ্জে আগুনে নিঃস্ব দুই পরিবার

গোবিন্দগঞ্জে আগুনে নিঃস্ব দুই পরিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বুধবার রাতে মিন্টু মিয়া ও মুন্নু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ভস্মীভূত হয়েছে।

এক বছরে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩৭ শতাংশ : প্রধানমন্ত্রী

এক বছরে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩৭ শতাংশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল ও ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

আজ থেকে রাজশাহীর আম পাড়া শুরু

আজ থেকে রাজশাহীর আম পাড়া শুরু

অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। ভোক্তা পর্যায়ে মানসম্মত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবারই এ সময় বেঁধে দেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (০৪ মে) থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।

বগুড়া-নওগাঁ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বগুড়া-নওগাঁ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বাস মালিকদের দ্বন্দ্বে বগুড়া ও নওগাঁ জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ঢাকাগামী বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।

নোয়াখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নোয়াখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইয়াকুব, ফয়েজ ও রাফি।বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত নাজনীন সুলতানা জিতু (১৩) উপজেলার চর জব্বর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : আইজিপি

রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।