বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে বৈসাবী উৎসব শুরু

বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে বৈসাবী উৎসব শুরু

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসাবী। পাহাড়ে ৩ দিন ব্যাপী চলবে বৈসাবীর বর্ণাঢ্য আয়োজন। বৈসাবীকে ঘিরে পাহাড়ের প্রতিটি এলাকা এখন উৎসব মুখর।

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান আজ এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহর মরদেহ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে

ডা. জাফরুল্লাহর মরদেহ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। 

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা কোথায়, কখন?

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা কোথায়, কখন?

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন

বঙ্গবাজারে চৌকি বসিয়ে ব্যবসা শুরু

বঙ্গবাজারে চৌকি বসিয়ে ব্যবসা শুরু

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করেছেন।বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিকিকিনি শুরু করেন তারা।

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।

১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন

১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। শেষ হবে ৩০ এপ্রিল।বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কোচিং সেন্টার থেকে শিবির সন্দেহে ২৬ শিক্ষার্থী আটক

কোচিং সেন্টার থেকে শিবির সন্দেহে ২৬ শিক্ষার্থী আটক

ফেনীতে এক কোচিং সেন্টার থেকে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটকের দাবি করেছে তারা।

৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক

৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন। গ্রেফতার মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

জাটকা ইলিশ সংরক্ষণ করায় ২৫ জেলের অর্থদণ্ড

জাটকা ইলিশ সংরক্ষণ করায় ২৫ জেলের অর্থদণ্ড

অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মনির উদ্দিন রাসেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন আটক

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন আটক

কক্সবাজার পেকুয়া থানার শীর্ষ সন্ত্রাসী হত্যা,অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ৬ মামলার আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে পাহাড়তলী থানাধীন বিটাক বাজারস্থ বাইন্যাপাড়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো-গাইবান্ধা জেলার সদর থানার সরকারপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)। স্থানীয় একটি স্কুলে মেহেদী নবম শ্রেণি ও ইসরাফিল তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। 

নতুন ৮ পদ যুক্ত হলো ছাত্রলীগে

নতুন ৮ পদ যুক্ত হলো ছাত্রলীগে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে যুক্ত হয়েছে আটটি পদ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।