বাংলাদেশ

হাইকোর্টে প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন আবেদন

হাইকোর্টে প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় শনিবার অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির আট শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানার এসআই অজিত কুমার দাস পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা রুজু করেন।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিত এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৫৪)। তিনি বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক।

আশুলিয়ায় বাসচাপায় নিহত ১, প্রতিবাদে ২ বাসে আগুন

আশুলিয়ায় বাসচাপায় নিহত ১, প্রতিবাদে ২ বাসে আগুন

আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ১২ বছর ধরে দাঁতের চিকিৎসা প্রদান করা মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে জেলা প্রশাসন। শনিবার চট্টগ্রামের হালিশহর জি-ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে  র‌্যাব-১৫'র সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক আর নেই

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক আর নেই

দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক আর নেই। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেশে বছরে ৩ লক্ষ লোক জটিল রোগে মৃত্যুবরণ করে : শিক্ষা উপমন্ত্রী

দেশে বছরে ৩ লক্ষ লোক জটিল রোগে মৃত্যুবরণ করে : শিক্ষা উপমন্ত্রী

চট্টশিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ জটিল রোগে মৃত্যুবরণ করে। আরও ৩ লক্ষাধিক লোক মারাত্মক জটিল  রোগে আক্রান্ত হচ্ছে।

নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৩০

নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৩০

নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ। 

ডিবি সদস্যকে ছুরিকাঘাত করে পালানো মাদক কারবারি আটক

ডিবি সদস্যকে ছুরিকাঘাত করে পালানো মাদক কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় ডিবির সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অন্যতম মাদক কারবারি আ. রবকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‍্যাব-৭ ও র‍্যাব -৮ এর আভিযানিক দল। 

চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ

কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না : তথ্যমন্ত্রী

অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'সাংবাদিকরা সমাজের অনুন্মোচিত বিষয় তুলে আনে, সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়।