বাংলাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।

যশোরে জোড়া খুন

যশোরে জোড়া খুন

যশোরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দু’জনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক দুই স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতরা হলেন- সদর উপজেলার নওয়াপড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের নাহিদ হোসেন (১৭) ও ঘুরুরিয়া গ্রামের সাদ্দামের মোড়ের আব্দুল লতিফের ছেলে ইউনুস আলী (২২)।

রুপগঞ্জের চনপাড়া বস্তির আলোচিত ডন বজলু মারা গেছে

রুপগঞ্জের চনপাড়া বস্তির আলোচিত ডন বজলু মারা গেছে

মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওরফে বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ

বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শামিউল (১) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুরচর বাজারের পাশে হাজী আশ্রাফ আলী বেপারি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

দেশে আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

দেশে আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। আমরা গত দশ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।’

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক বক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স অনুমানিক ৩৫ বছর হতে পারে।

তাড়াশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

তাড়াশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল খাতুন নামে (৪২) এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ গোয়ালাগ্রাম এলাকার মৃত লাবু মিয়ার স্ত্রী।

নেত্রকোনায় মাদক মামলায় গ্রেফতার হাজতির মৃত্যু

নেত্রকোনায় মাদক মামলায় গ্রেফতার হাজতির মৃত্যু

নেত্রকোনা জেল হাজতে থাকা মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ওই হাজতি আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউশা পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (৩০)। 

বগুড়ায় নিষিদ্ধ রং ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ রং ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রংয়ের ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তর একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযানে ইয়াম-ইয়াম ট্রি নামক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের শুরুতে মানুষ হুমড়ি খেয়ে বাজার কেনে তাই কিছুটা বাজার ঊর্ধ্বগতি হয়, তবে তা ক্রমান্বয়ে কমে এসেছে। দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে, যাতে কৃষকরা মূল্য পায়।

৩ মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার : আসক

৩ মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার : আসক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে দেশে ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।

মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত

মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।