বাংলাদেশ

ঝিনাইদহে সাতসকালে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঝিনাইদহে সাতসকালে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দুপুরে নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানান।

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন : পররাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। ওই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যদি জয়লাভ না হয় তাহলে আমাদের যে অর্জন সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।’

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই : রওশন এরশাদ

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই : রওশন এরশাদ

সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই জাতীয় পার্টি চলবে। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে এক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে পার্টি সংস্কার করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে।

নিয়ন্ত্রণে এলো এলিফ্যান্ট রোডের মার্কেটের আগুন, উদ্ধার ৬

নিয়ন্ত্রণে এলো এলিফ্যান্ট রোডের মার্কেটের আগুন, উদ্ধার ৬

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। 

স্থপতি ইমতিয়াজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

স্থপতি ইমতিয়াজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

রাজধানীর তেজগাঁওয়ের স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন মিল্লাত হোসেন মুন্না ওরফে মুন (১৯), এহসান ওরফে মেঘ (২৩) ও আনোয়ার হোসেন (৩৮)।

নাটোরে টিআর প্রকল্পে ৪৩ লাখ টাকার বিল প্রদান

নাটোরে টিআর প্রকল্পে ৪৩ লাখ টাকার বিল প্রদান

নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে নির্বাচনী এলাকায় মোট ৪৬টি প্রকল্পে মোট ৪৩ লাখ টাকা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।

বিএনপির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে : কাদের

বিএনপির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে বিএনপি। তাদের গণতন্ত্র বিরোধী রাজনীতির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে।

যশোরের সাংবাদিক শাহনারা বেগমের ইন্তেকাল

যশোরের সাংবাদিক শাহনারা বেগমের ইন্তেকাল

যশোরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহনারা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ মার্চ ) রাত ৮টা ৪৫ মিনিটে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হুইপের মামলায় ইন্সপেক্টর সাইফের জরিমানা

হুইপের মামলায় ইন্সপেক্টর সাইফের জরিমানা

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে ১৮ মাস কারাভোগ করতে হবে।

সাহেদের জামিন আদেশ মঙ্গলবার

সাহেদের জামিন আদেশ মঙ্গলবার

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ করিমের হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের ব্যপারে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ।