বাংলাদেশ

র‌্যাবের অভিজানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

র‌্যাবের অভিজানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া র‌্যাব-১২ এর অভিযানে সদর উপজেলায় গত ২১ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পেঁয়ারাতলা এলাকায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই এলাকায় বসবাসকারী নাইট গার্ড মোঃ মিটন আলী (৫৩) বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০২১ সালে বিশ্বব্যাপী ৭৮ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি পরিষেবা এবং ৫১ শতাংশে স্বাস্থ্যবিধি পরিষেবা বিদ্যমান ছিল। একই বছরে ৭৮০ মিলিয়ন লোকের কোনো স্যানিটেশন পরিষেবা ছিল না।

থানচি বাজারে ভয়াবহ আগুন, ৫০ দোকান পুড়ে ছাই

থানচি বাজারে ভয়াবহ আগুন, ৫০ দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

আজ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আজ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আজ ২৫ মার্চের কালরাতকে স্মরণীয় রাখতে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নিয়েছে সরকার।শনিবার (২৫ মার্চ) কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের মানুষ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন।

সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে : মির্জা ফখরুল

সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে : মির্জা ফখরুল

সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই দুঃসহ অবস্থার অবসান চাই। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কর্মসূচি চলমান রাখবো।

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : কাদের

বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই।

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।