প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের পর থেকেই মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমরা সব সমস্যার সমাধান করতে পারব, যদি দেশটা টিকে থাকে। আর তার জন্য সাংবিধানিক ধারা রক্ষা করতে হবে। রাজনৈতিক কর্তব্য পালন করার পাশাপাশি অন্য সকল সমস্যা আমরা মোকাবিলা করবো।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’র পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের জনগণ। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি।
সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় মাছ ধরার সময় কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
আওয়ামী লীগ সাধালন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিহত করতে হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মাধ্যমে বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকারি-বেসরকারি উদ্যোগসহ সকলের সম্মিলিত ও সমন্বিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে।
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নোমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি।
মাদারীপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা কারাগারে মনিরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রাশিয়ান নিকিমত কোম্পানির পরিচালক ইউরি ফেদারোপের গাড়ি থেকে তার ড্রাইভার সম্রাটের (২৭) মরদেহ উদ্ধার করেছে কুমারখালী ও পাবনা থানা পুলিশ।