প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
- রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
- * * * *
- কুমিল্লায় প্রতিবাদের মুখে তাহেরীর মাহফিল বন্ধ
- * * * *
- নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
- * * * *
- খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা আটক
- * * * *
- আখতার গ্রুপে নিয়োগ, ২৩ বছর বয়স হলেই আবেদন
- * * * *
বাংলাদেশ
বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
কোভিড-১৯ এর কারণে গত দুই বছরের অমর একুশে বইমেলার ঐতিহ্যবাহী তারিখ পরিবর্তন করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ‘পলাতক’ থাকায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে সোমবার দিবাগত রাত ২টার দিকে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ১০ ব্যারেল অকটেন চুরির মামলায় ফজল প্রধানিয়া ও জাহাঙ্গীর আলম গাজী (মরু হাজি) নামে দুই চিহ্নিত চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের নাম নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ভর্তি পিকআপ জব্দসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় আল ইমরান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক সোমবার ভোরে রাজশাহীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা ও ঘটনা শনাক্তকরণ সিস্টেম (আইটিআমআইডিএস) প্রবর্তন করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা একথা জানান।
১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, অনলাইন নিউজ পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে, তা বন্ধের পদক্ষেপ নেয়া হবে।
পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।