অর্থনীতি

আজ শনিবার ব্যাংক খোলা

আজ শনিবার ব্যাংক খোলা

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। এ ছুটির আগে শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

এদিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে

জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের ব্যাংকগুলো 'করপোরেট লাখ টাকা ব্যয় করেছে। গত বছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ আগের ছয় মাসের তুলনায় জানুয়ারি-জুন সময়ে সিএসআর ব্যয় কমেছে প্রায় ৭৮ কোটি ৮১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জানুয়ারি-জুন ২০২৬ সময়ের সিএসআর কার্যক্রমের পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশে কার্যরত ৬১টি তপশিলি ব্যাংকের সিএসআর ব্যয়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

২ বছরের মধ্যে নতুন উচ্চতায় উঠতে পারে স্বর্ণের দাম, ধারণা বিনিয়োগকারীদের

২ বছরের মধ্যে নতুন উচ্চতায় উঠতে পারে স্বর্ণের দাম, ধারণা বিনিয়োগকারীদের

চলতি বছেরের জানুয়ারিতে স্বর্ণের দাম দ্রুত বেড়ে প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলারের বেশি উঠে রেকর্ড গড়েছিল। এরপর দাম অনেকটা কমলেও মূল্যবান এই ধাতুর দাম এখনো ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।

বিনিয়োগকারীদের ধারণা, স্বর্ণের দাম আগামী ২ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় উঠতে পারে। তথ্য বলছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলায় শুরু ‘শরৎ উৎসব’

চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলায় শুরু ‘শরৎ উৎসব’

বাঙালির ঐতিহ্য, শরতের স্নিগ্ধ সৌন্দর্য ও পূজার উৎসবমুখর আমেজে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ে শুরু হয়েছে বিশেষ ফুড ফেস্টিভ্যাল ‘শরৎ উৎসব’।

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৯০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৯০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি বুধবার (১৪ অক্টোবর) প্রধান কার্যালয়ে ‘শরী‘আহ কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশন্স’-শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করে।

অর্থবছরের জুলাই-আগস্ট; এলসি খোলা বেড়েছে ১৮ শতাংশ

অর্থবছরের জুলাই-আগস্ট; এলসি খোলা বেড়েছে ১৮ শতাংশ

প্রবাস আয় বৃদ্ধি ও ডলার সংকট কমে আসায় ভোগ্য পণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানিকারকরা আগের চেয়ে বেশি এলসি খুলতে পারছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের বছরের একই সময়ের তুলনায় সামগ্রিকভাবে এলসি খোলা বেড়েছে ১৭.৯২ শতাংশ। একই সময়ে এলসি নিষ্পত্তি হওয়া বেড়েছে ১০.৭৪ শতাংশ।

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে মজুদ করা ১৫ টন এলাচের মাত্র আধা টন বিক্রি করেছে। 

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

বেতন বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে টানা শ্রমিক আন্দোলনের মধ্যেই রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নাই, বেতন নাই’ নীতিতে কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটির আহ্বান

চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটির আহ্বান

আন্তর্জাতিক প্রিমিয়াম বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমিকের অধিকার এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ

সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।