বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত 'বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২' এ 'প্রোডাক্ট ডেভেলপমেন্ট' ও 'এসডিজি ইনক্লুশন' এই দুই ক্যাটিগরিতে পুরষ্কার পেয়েছে আকিজ লেকার গ্রেড বোর্ড।
অর্থনীতি
একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে ২ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। প্রতিদিন দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
ভোজ্যতেলের উৎপাদন, আমদানি ও ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে জানান তিনি।
কৃষকদের আলু তোলা শেষ পর্যায়ে। জয়পুরহাটের আলু উন্নত মানের হওয়ায় এবার ৬টি দেশে রপ্তানী হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার আলুর দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা।
বাংলাদেশ থেকে আলু আমদানির আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ। আজ শুক্রবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ছোলা ও মসুর ডাল কিনবে সরকার।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে আমদানিকৃত ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধংসে বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ।
রমজান সামনে রেখে প্রতিষ্ঠানগুলো বিদেশে ফ্রোজেন ইফতারসামগ্রী রপ্তানি করছে। এ তালিকায় রয়েছে ফুলকপি টেম্পোরা, হারা কাবাব ও পিঁয়াজু মিক্স। এছাড়া রপ্তানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত মুড়ি।
দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে ফের এক হাজার ৫০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকায়।
পুঁজিবাজারের দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ।
বাজেটে বিড়িতে বিদ্যমান শুল্ক কমানো,বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন
দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রডের দাম। সেই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রতি টন রডের দাম ৮৮ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এর আগে এতো দাম দেখা যায়নি রডের।
পাবনা প্রতিনিধি: সাতজন পরিচালকের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগসহ আগামী ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রশাসককে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি মাসের (৩ মার্চ ) ৩ তারিখে মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ ওয়াহিদুজ্জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়েছে।
বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে বীমা কার্যক্রম শুরু হলেও এখন বিভিন্ন ধরণের বীমার আওতায় আছে দুই কোটিরও কম মানুষ এবং বিশ্লেষকরা বলছেন বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের চরম অনাস্থার কারণে এ বিষয়ে মানুষের আগ্রহ কম।
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়লো। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা থেকে ৩ হাজার ২৬৫ টাকা পর্যন্ত।