চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করা পর্যন্ত নতুন উপাচার্যকে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এ অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তারা হলেন, প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়েট চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ ও টেকনোলজিস্ট বাসু দেব ভবনটিতে প্রবেশ করে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
দাখিল পরীক্ষা-২০২৮-এর জন্য নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের আরও একবার সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের প্রাথমিক খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তালাবদ্ধ উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আয়োজনে তিন মাসব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে একদিনের জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন উচ্চমাধ্যমিক পড়ুয়া শীতল।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়েছে।
শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’-এর আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগ।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতার্কিক দল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১২ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর আয়োজনে এ বছর বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. রশিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত ‘ভুয়া’ ও ‘অসত্য’ অফিস আদেশ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হচ্ছে সোমবার
সারাদেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের ২৮