তুরস্কে ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পরিণীতি চোপড়া। নীল জলের প্রেক্ষাপটে কালো স্নান পোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছিলেন অভিনেত্রী।
বিনোদন
লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা। শুভ চক্রবর্তীর নামে ওই যুবক ‘ইরাবতীর চুপকথা’, ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’ ধারাবাহিকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ফ্রিল্যান্স হিসেবে কিছু সংবাদমাধ্যমেও কাজ করেছেন।
ভারতের খ্যাতিমান পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন প্রবীণ এই পরিচালক।
নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন টালিউড অভিনেত্রী নুসরত। তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃষ্টির পরিমাণ কম বা বেশি হলেও চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত।
‘রেহানা মরিয়ম নুরের’ স্বত্ব কিনে নিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ফিল্মস বুটিক। আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে মনোনয়ন পায়। এই সিনেমাটি এখন থেকে বিশ্বজুড়ে প্রচারের স্বত্ব পেল খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি।
পাকিস্তানি টিভি সিরিয়ালে এবার শোনা গেল রবি ঠাকুরের গান। তাও আবার প্রায় পরিষ্কার বাংলা উচ্চারণে গাওয়া হয়েছে ‘আমারও পরাণ যাহা চায়’ গানটি।
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ফুসফুসে পানি জমেছে। বর্তমানে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ বছর বয়েসী এই অভিনেতা।
নুসরত জাহানের মা হওয়ার খবরে তোলপাড় নেটমাধ্যম। অভিনেত্রীর অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে চলছে অন্তহীন চর্চা, কাটাছেঁড়া। এমন অবস্থায় মুখে কুলুপ এঁটেছে তারকামহল। শব্দহীন স্বয়ং হবু মা। এই নীরবতায় সবাক তসলিমা নাসরিনের কলম। পশ্চিমবঙ্গের সাংসদ তথা অভিনেত্রী নুসরতের প্রসঙ্গে নেটমাধ্যমে লিখলেন কোভিড থেকে সেরে ওঠা বিতর্কিত লেখিকা তসলিমা।
রিকশার শহর ঢাকায় এক কন্যার কাহিনি। বাংলাদেশি কিশোরীর জীবন সংগ্রাম নিয়ে ‘রিকশা গার্ল’ ফার্স্ট লুকে চমকে দিয়েছে নেটিজেনদের। ভাইরাল হচ্ছে এর ভিডিও ক্লিপ। ঢালিউড ছাড়িয়ে বিশ্বের সর্বত্র চলছে ছবিটি নিয়ে চর্চা।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রন পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।
বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন।
মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। আর প্রথম জুটিতেই রেকর্ড। ঈদুল ফিতরের রাতে এনটিভিতে প্রচারিত হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। তখন ততটা সাড়া না পড়লেও ইউটিউবে প্রকাশের পরই দর্শকপ্রিয়তায় শীর্ষে চলে আসে।
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ছবির নাম ‘অমানুষ’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
আজকাল সুরকাররা বিদেশি সুর চুরি করে গান বানান-এমন দাবী করলেন বলিউড গায়ক কুমার শানু। আধুনিক হিন্দি গান শুনে অসন্তুষ্টও এই গায়ক।