একটি জাতির সাংস্কৃতিক অধিকার-ওই জাতিকে বিশ্ব পরিমণ্ডলে এক স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য নিয়ে মাথা উঁচু করে পথ চলতে অবিশ্রাম সহায়তা করে। বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে নিবন্ধিত হওয়ার ঘটনার পর এবার বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জি আই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আইন
দুই বিচারপতির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ।
ঢাকার শ্রম আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বহুজাতিক গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশের যে সকল শ্রমিক-কর্মচারীকে গত বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত টার্মিনেশন করা হয়েছিল সে টার্মিনেশন আদেশকে স্থগিত করেছে হাইকোর্ট।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনের জন্য সিনিয়র এডভোকেট আবুল খায়েরকে আহবায়ক করে সাব-কমিটি গঠন করা হয়েছে।সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল আজ এ কথা জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের শুনানির এ দিন ধার্য করেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় দেন।
জাপানি ৩ শিশু কে-কার কাছে থাকবে অবশেষে জানালেন হাইকোর্ট। ৩ সন্তানকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দিলেন। যেখানে দুই শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে।
ফরিদপুরে বাসে করে ২৫ বোতল ফেনসিডিল বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফরিদপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করার দায়ে লিটন ওরফে রমজান মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা বন্ধ এবং ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা: সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।
মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।
আপিল বিভাগের দুই বিচারকের অপসারণ দাবিতে নানা কর্মসূচি পালন করা বিএনপি সমর্থক সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির দিন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।