আইন

হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় ৪ জনের যাবজ্জীবন

হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় ৪ জনের যাবজ্জীবন

হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।

ফেসবুক-ইউটিউব থেকে ভুয়া নিউজের ৬ লিংক সরাতে হাইকোর্ট নির্দেশ

ফেসবুক-ইউটিউব থেকে ভুয়া নিউজের ৬ লিংক সরাতে হাইকোর্ট নির্দেশ

দেশ, জাতি, বুদ্ধিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ইমেজ ক্ষুন্ন করে ইউটিউব ও ফেসবুকে ভুয়া নিউজ, ছবি, ভিডিওর ছয়টি লিংক সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।  

সম্রাটের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

সম্রাটের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে তলব

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে তলব

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকে অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে তথ্য দাখিল করায় তাকে হাইকোর্টে তলব করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়।

দুদকের মামলায় জামিন পাননি হলমার্কের জেসমিন

দুদকের মামলায় জামিন পাননি হলমার্কের জেসমিন

ব্যাংক থেকে প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ

নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে রিভিউ শুনানি ২০ অক্টোবর

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে রিভিউ শুনানি ২০ অক্টোবর

বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার আপিল বিভাগের রায় পুর্নবিবেচনার (রিভিউ) শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য রয়েছে।

চেম্বার জজ আদালতের সময়সূচিতে পরিবর্তন

চেম্বার জজ আদালতের সময়সূচিতে পরিবর্তন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দৈনন্দিন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে আপিল বিভাগের চেম্বারজজ আদালতের শুনানি শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষের জন্য দরজা খোলা রাখুন : ডিসিকে হাইকোর্ট

সাধারণ মানুষের জন্য দরজা খোলা রাখুন : ডিসিকে হাইকোর্ট

আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) সতর্ক করে হাইকোর্ট বলেছেন, যেকোনো মানুষ যাতে আপনার কাছে অভিযোগ নিয়ে যেতে পারে সে জন্য দরজা-জানালায় কোনো ভারী পর্দা রাখবেন না। সাধারণ মানুষের জন্য আপনার (ডিসি) দরজা খোলা রাখুন। যাতে তারা অভিযোগ নিয়ে আপনার কাছে যেতে পারে।

গার্ডার পড়ে প্রাণহানি : চালকসহ ১০ জনের রিমান্ড মঞ্জুর

গার্ডার পড়ে প্রাণহানি : চালকসহ ১০ জনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ক্রেনচালক মো: আল-আমিন হোসেন ওরফে হৃদয়সহ (২৫) ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।