দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন।
- মার্কিন হামলা বন্ধ হলে হরমুজ প্রণালি খোলা রাখবে ইরান : রেজাই
- * * * *
- আজকের নামাজের সময়সূচি, ৭ সেপ্টেম্বর, ২০২৬
- * * * *
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
আইন
মুক্তিযুদ্ধকালীল মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ছয়জনের বিরুদ্ধে ২৮ জুলাই বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
আদালতের জারিকারকের সাথে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেয়ার ঘটনায় বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নাজিরের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে তাদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সাংবাদিককে গালাগাল করে বিতর্কে জড়ানো টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষাকে ‘মাস্তানদের চেয়েও খারাপ ভাষা’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয় বলেও মন্তব্য করেন আদালত।
বিশিষ্ট আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় আজ সর্বসম্মতিক্রমে সৈয়দ রেজাউর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এডভোকেট ফারহানা রেজা বাসস'কে আজ এ কথা জানান।
দুর্ঘটনা ঠেকাতে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।
কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চলা মামলার তথ্য প্রথমবারের মতো আদালত কক্ষের বাইরে ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুটি আদালত কক্ষের বাইরের দেয়ালে এমন দুটি ডিসপ্লে স্থাপিত হয়েছে। তাতে দিনের কার্যতালিকা অনুযায়ী চলমান মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ আজ থেকেই প্রদর্শিত হচ্ছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।
১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টের অবকাশ শেষে বুধবার (২০ জুলাই) থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেয়া শিশুকে এক কালীন পাঁচ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যানকে বলা হয়েছে।
সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯০ বারের মতো পেছাল। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
করোনাভাইরাসের ভুয়া রিপোর্টের মামলায় জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করে ১২ কোটি টাকার বেশি ফি নেয়ার অভিযোগের তদন্ত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম।