মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিন জনের বিরুদ্ধে ১৯ মে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইন
হাজার কোটি টাকা লোপাটের মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনা বিষয়ে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রুলটি শুনানির জন্য আজ কার্য তালিকার ২২ নম্বর ক্রমিকে রয়েছে।
গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ১৭ দিন পর ১৬ মে সোমবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।
ডেসটিনির মানিলন্ডারিং আইনের দুটি মামলার মধ্যে একটির রায় ঘোষণা করা হবে আজ।ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন র্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট । যার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে— মর্মে তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ১৭ জুন অনষ্ঠিত হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ আজ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২০২৩ বর্ষের নির্বাচনে সভাপতি পদে সিনিয়র এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)কে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আগামী ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য হাজী মোঃ সেলিমের ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
অর্থ পাচার মামলায় এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ড ও ৪ কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।
আগামী ৫ মে থেকে ১২ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদী নিস্পত্তির জন্য বিচারপতি বোরহান উদ্দিনকে চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে।
রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দেশে পাবজি গেম বন্ধই থাকবে। সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি গেম বন্ধের রায় প্রত্যাহার চেয়ে পাবজি গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছে।