হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

ফাইল ছবি

গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ১১১ জন।