অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ

অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ

প্রতিকি ছবি

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খালেদা খাতুন নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছে স্বজনরা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খালেদা খাতুন মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার রিপন আলীর স্ত্রী।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। এ সময় হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের খুঁজে পাওয়া যায়নি। পরে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বামী রিপন আলী অভিযোগ করে বলেন, সন্ধ্যার আগে থেকেই খালেদার শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি ওয়ার্ডে থাকা আয়াকে জানিয়ে নার্স ডাকার অনুরোধ করা হয়। কিন্তু দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক বা নার্সের দেখা পাওয়া যায়নি। শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলেও কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে চিকিৎসার অভাবেই তার স্ত্রীর মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কারও বক্তব্য পাওয়া যায়নি