মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে কৃষকদল নেতা মিজানুর রহমানের বাড়ি থেকে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ান তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ফয়েজুর রহমান। উদ্ধার হওয়া মূর্তির ওজন ৯৪ কেজি যার বাজার ৯৪ লক্ষ টাকা।
বিজিবি তেঁতুলবাড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের সহযোগিতায় ৪৭ বিজিবি ব্যাটেলিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে অভিযান চালিয়ে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
শিবলিঙ্গটি ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কুষ্টিয়া সেক্টরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।