জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তারতে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, সোমবার (১৬ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া বাবুল আক্তার চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা যায়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।