সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রতিকি ছবি
গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় কল্লল বালা (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কল্লল বালা মান্দারতলা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল তেল ভরে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। সে মান্দার তলা ব্রিজের উপর পৌছালে অজ্ঞাতনামা গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায় এবং সে ঘটনা স্থলে মারা যায়। নিহত মোটরসাইকেল চালক গোপালগঞ্জ শহরের বাকচি বাড়ি এলাকার প্রোবলার ছেলে।