আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ প্রবাসী নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান।

শনিবার (১৪ নভেম্বর) আজমান উম্ম আল মোমিনিন অ্যাসোসিয়েশনের হলরুমে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।

তানিয়া নোভা ও তন্বী সাবরিনের সাবলীল সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, উপদেষ্টা জেসমিন আক্তার মাহাবুব সিআইপি, উপদেষ্টা রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন ও সংগঠনের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, শেফালী আক্তার আঁখি সিআইপিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা চার জন নারী ও একজন শিক্ষার্থীকে সম্মানিত করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলনে একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ তরুণ শিক্ষার্থী শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকি তামরিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় জুলি জাফর চৌধুরী, নারী উদ্যোক্তা মীনা কবীর, মমতাজ আইয়ুব ও নাজমান নাহার বুবলীকে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লা রুবাইয়াত, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, নাজমান বুবলী, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

এছাড়াও প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা বিভিন্ন দেশীয় খাবার, পোশাকসহ রকমারি সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ লেডিস ক্লাব সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।