হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরল বাংলাদেশ

হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরল বাংলাদেশ

ফাইল ছবি

দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই জুটি ভাঙেন মুমিনুল হক। এরপর আবারো জুটি গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা ও মার্কাস অ্যাকারম্যান। কিন্তু সেঞ্চুরিরান অ্যাকারম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে আবারো ম্যাচে ফেরান হাসান। এরপর ম্যাথু ব্রিটকিকেও টিকতে দেননি এই পেসার। ১১ রানের ব্যবধানে ২ উইকেট নিয়ে ভালোভাবেই ম্যাচে ফিরেছে টাইগাররা।

৬০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ১২১ রানে পিছিয়ে আছে তারা, প্রোটিয়াদের হাতে আছে ৬ উইকেট।