গ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

গ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক জব্দ এবং নারী মাদক কারবারীসহ গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সোমবার বিকেলে ও রবিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামে শ্রীমতি কাকলী রানীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামি কাকলী রানীর হাতে থাকা একটি ছোট পার্স ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এক গ্রাম হেরোইন,আসামী জয়দেব কুমার মোহন্তের প্যান্টের পকেট থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট,আসামি সুভাষ চন্দ্রের প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং আসামি আহসান হাবীবের প্যান্টের পকেট থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহন ও বিক্রির কাজে ব্যবহৃত ৩টি পুরাতন বাটন মোবাইল ফোনসহ মোট ৪ জনকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা জেলার ফুলবাড়ী ও উলিপুর উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
    
অপরদিকে, ফুলবাড়ীতে অপর এক গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিস গ্রামে গ্রেফতারকৃত আসামিদের নিজ বসতবাড়ির উত্তরমুখী টিনশেড ঘরের শয়নকক্ষে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি পরিচালনা হয়। এসময় বিছানার নিচে রাখা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৭৯ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০)নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।