নাটোরে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ও মাছবাহী পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।