ময়মনসিংহ মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ফাইল ছবি

জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ময়মনসিংহ শাখা জাতীয়তাবাদী যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ কমিটির অন্যারা হলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন (তানভীর আহমেদ রবিন), শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু। 

এছাড়াও যুবদলের ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বলেও পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ময়মনসিংহ দক্ষিণ জেলার ৭ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্টি আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। 

তবে ঘোষিত কমিটিতে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।   

পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটি অনুমোদন করেছেন। 

আগামী ৩০ দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও প্রদান করা হয়।