চাবিপ্রবিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বন্ধুত্বের বার্তা নিয়ে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ কর্মসূচি। এতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেছেন শ্রীলঙ্কার ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নবম বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন ‘এক টাকায় বৃক্ষরোপণ’-এর আমন্ত্রণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।