সাংবাদিক নিয়োগ দেবে প্রজন্ম ২৪, ফ্রেশারদের সুযোগ
ফাইল ছবি
প্রজন্ম ২৪ তাদের নিউজরুমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি নিউজরুম এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই গণমাধ্যম ও সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। তবে এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীরা ২০ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রজন্ম ২৪
পদসংখ্যা: ২
পদের নাম: ট্রেইনি নিউজরুম এডিটর
আবেদনের যোগ্যতা
গণমাধ্যম ও সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী।
সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: নির্ধারিত নয়
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [projonmohr@gmail.com]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
যোগাযোগ: +8801335143000 (হোয়াটসঅ্যাপ)
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর