আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২

ফাইল ছবি

আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি থানার মামলা নং-২৩(০৬)২৬-এর আসামি মুনছুর আলী গাজী (৩৬)। তিনি উপজেলার বালিয়াপুর গ্রামের তায়জুদ্দিন গাজীর ছেলে। তিনি ১ নম্বর শোভনালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

অপরজন হলেন, উপজেলার কোলা গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে মির্জা আমিনুর রহমান। তার বিরুদ্ধে সিআর-৯৭১/২০ মামলায় এক বছরের সাজাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে সিআর-৬৬০/১৭, সিআর-৬৬১/২৫, জিআর-২৩/১৬ (শ্যামনগর), সিআর-৬৬০/২৫ এবং সিআর-৪৭৬/২২ (সাতক্ষীরা) মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।