সাঘাটায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সাঘাটায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

রাশেদুন নবী রাশেদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে রাত ১০টা পর্যন্ত বোনারপাড়া স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে বক্তারা ’সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজকে সংগঠিত হয়ে চারিত্রিক শক্তির মাধ্যমে সৎ ও যোগ্য নেতত্বে সুষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আহব্বান জানান, সেই সাথে আওয়ামী ফ্যাসীবাদী সরকারের সকল অপকর্মের বিচার দাবী করেন এবং আগামী নির্বাচনে ০৫ আসনে জামাতে ইসলামীর পক্ষে ভোট দেয়ার জন্য জনগনকে আহব্বান করেন’।

সংগঠনটির যুব জামায়তের সাঘাটা থানার সভাপতি মো: এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়তে ইসলামী মনোনীত গাইবান্ধা ০৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের গাইবান্ধা জেলার নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির থানা আমীর মো: ইব্রাহীম হোসাইন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো: রেনায়েল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির থানার কর্মপরিষদ ও শুরা সদস্য, ছাত্রশিবিওে নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশের আলোচনা পর্ব শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতি সংসদ, সাঘাটা থানার দর্পন সাহিত্য সাংস্কৃতি সংসদ ও সোচ্চার সাহিত্য সাংস্কৃতি সংসদ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দীর্ঘ ১৬ বছর পর সংগঠনটি প্রকাশ্যে এই সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠান করে।