চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের গাড়ি উদ্ধার, অধরা চোর

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের গাড়ি উদ্ধার, অধরা চোর

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের একটি টহল দলের চুরি যাওয়া পিকআপটি  উদ্ধার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে চোর এখনও অধরা।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সন্ধ্যায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায়, বুধবার দুপুরে হালিশহর ছোটপুলের পুনাক ক্যান্টিনে টহল দলটি ঢুকেছিল খেতে। ১০ মিনিট পর বের হয়ে দেখল তাদের রেখে যাওয়া গাড়ি উধাও। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং চালিয়ে নিয়ে যান।