বাহরাইন-সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই সৌদি আরব ও বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের পুনরায় সতর্কতা জারি করা হয়েছে। সর্বশেষ অক্টোবরের শেষ দিকে ওয়াশিংটনের তরফ থেকে এমন সতর্কতা জারি করা হয়েছিল।
ইরান এবং ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে গত কয়েক দিনে চালানো হামলার পর উপসাগরীয় এই দেশ দুটিতে এখন ‘অধিকতর সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এই সতর্কতার মধ্যে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছিল ইরান। তবে কোনো দেশই তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি।
সূত্র: এনডিটিভি, আরব নিউজ।