খুলনায় বিএনপির তোরণে অগ্নিসংযোগ

খুলনায় বিএনপির তোরণে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ি মোড়ে গোলচত্বরে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণে (সড়কের পাশে ফটক সাজসজ্জা কাঠামো) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় জিয়া হলের গেটে অবস্থান করা পুলিশ সদস্যরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে ঘিরে সড়কের পাশে এই তোরণ বানানো হয়েছিল।

স্থানায়ীরা জানায়, হেলমেট পরে মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে বিএনপি’র তোড়নের সামনে দাঁড়িয়ে আচমকা তাতে আগুন দেয়। সেখানে থাকা পুলিশ কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, দুই যুবক ময়লাপোতার দিক থেকে শিববাড়ি মোড়ে আসে। তারা শিববাড়ি মোড় গোল চত্বরে থাকা বিএনপি’র ব্যানারে আগুন দেয়। পুলিশ ধাওয়া দিলে তারা মোটরসাইকেল যোগে নিউ মার্কেটের দিকে পালিয়ে যায়। দ্রত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।