তাইজে হুথিদের একাধিক অবস্থানে ইয়েমেনি বাহিনীর হামলা
সংগৃহীত ছবি
ইয়েমেনের তাইজ প্রদেশের দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের একাধিক অবস্থানে বিমান হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।
সরকারি বাহিনীর দাবি, আল-মাসরাখ জেলার আল-আকরুদ এলাকায় হুথিদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে আল-মাতালি, আল-খাল্লাল ও আল-নাকিল এলাকার নাম উল্লেখ করেছে বাহিনী।
ইয়েমেন সরকারের তাইজ অক্ষের মিডিয়া সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হুথিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা